× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাউফলে ছদ্দবেশে ডাকাত গ্রেপ্তার করলো পুলিশ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

২২ জুন ২০২৪, ২২:৪৩ পিএম

বরিশালের গৌরনদী থেকে দ্বিপ্ত কর্মকার (২৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। 

শনিবার দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, দ্বিপ্ত কর্মকারের গৌরনদীর বাটাজোড়া গ্রামে একটি  মুড়ির কারখানা রয়েছে। বাউফল থানার কনেস্টবল দুলাল তিন দিন আগে ছদ্দবেশে ওই কারখানায় শ্রমিকের কাজ নেয় । এরপর তথ্য উপাত্ত যাচাই বাচাই করে  নিশ্চিত হওয়ার পরে ক্রেতা সেজে ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ও এসআই নাসির অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। দুটি ডাকাতির মামলায় মোট ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।   

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, গত বছর অক্টোবর মাসে বাউফল থানায় দায়েরকৃত দুইটি পৃথক ডাকাতির  মামলায় (মামলা নং ৬ তারিখ ৬/১০/২৩  এবং মামলা নং ২৩ তারিখ ২২/১০/২৩) গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তি ও পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএমের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.