× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শাহিন খান, পটুয়াখালী

২৪ জুন ২০২৪, ২১:২৩ পিএম

পটুয়াখালীতে চাঞ্চল্যকর গৃহিনী হত্যা মামলার প্রধান আসামি অসিম রায় (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জুন) দুপুরে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন উত্তর আমড়াগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    র‍্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল রানা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১১ জুন ২০২৪ তারিখে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী শিকারী বাড়িতে হামলা চালায় প্রতিবেশী রায় বাড়ির বাসিন্দারা।এতে নিলীমা রাণী(৪৫) এক বৃদ্ধা নারী মৃত্যুবরণ করে।এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মৃত্যু নিলীমা রাণীর ছেলে সুমিত শিকারী।

      প্রাথমিকভাবে অসিম রায় এ হত্যার দায় স্বীকার করেছে বলেও জানিয়েছে র‍্যাব। 

      Sangbad Sarabela

      সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

      যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

      ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

      আমাদের সঙ্গে থাকুন

      © 2026 Sangbad Sarabela All Rights Reserved.