× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনির নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

২৪ জুন ২০২৪, ২২:০১ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগের সম্মেলন কক্ষে এ শপথ কার্যক্রম অনুষ্ঠান করা হয়।

তাদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

এতে শপথ গ্রহণ করেন কালকিনি উপজেলা চেয়ারম্যান পদে তৌফিকুজ্জামান শাহিন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথী। 

শপথ গ্রহণ শেষে তাদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা আ.লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.