× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে মাইন সদৃশ বোমা উদ্ধার, পরে নিষ্ক্রিয়

নীলফামারী প্রতিনিধি

২৬ জুন ২০২৪, ২০:০০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া এলাকার তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা একটি মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। এটি মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে। 

বুধবার (২৬ জুন) দুপুরে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল উপজেলার বাজেডুমরিয়া ক্যানেল বাজার এলাকা থেকে বোমাটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিস্তা সেচ ক্যানেলের ধারে শিশুরা খেলার সময় একটি মাইন সদৃশ বোমা দেখতে পেলে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে মাইন সদৃশ বোমা নিশ্চিত হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে। 

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, তিস্তা সেচ ক্যানেল এলাকায় একটি মাইন সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি নিষ্ক্রিয় করবে।

এর আগে গত ২২ এপ্রিল একই জায়গায় ক্যানেলের পাশে পতিত জমি খননের সময় একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি মাইন ও একটি মর্টার শেল উদ্ধার করা হয়। পরে সেটি বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.