× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো

০২ জুলাই ২০২৪, ১৮:৫০ পিএম

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ববির প্রধান গেটে সমাবেশ করেন তারা। পরে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোনো ব্যক্তি একবারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলেন তারা।

সমাবেশে বক্তৃতা দেন, ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ।

তারা বলেন, কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অভিশাপ। কোটায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও যোগ্য থাকা স্বত্বেও সাধারণ শিক্ষার্থীরা চাকরি থেকে বঞ্চিত হন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মেধাবীদের প্রতিযোগীর মাঠ সমান্তরাল করতে হবে। মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে। তাই অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

নয়তো এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.