× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কয়রায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

কয়রা (খুলনা) প্রতিনিধি

০৮ জুলাই ২০২৪, ১৬:৪১ পিএম

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে কপোতাক্ষ নদে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান এই অর্থদণ্ড দেন। অনাদায়ে তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান বলেন,সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করে আসছিলো।বিষয়টি জানতে পেরে পৃথক অভিযানের মাধ্যমে 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।  

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ-জামান কয়রা উপজেলায় যোগদানের পর হতে অবৈধ বালু উত্তোলন শূন্যের কোটায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.