× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা ছাত্র সিফাত উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

১৩ জুলাই ২০২৪, ১৭:২৫ পিএম

গাজীপুরের কালীগঞ্জে সাত বছরের মাদ্রাসা ছাত্রকে নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

পারিবার ও থানা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বৃহস্পতিবার তৌফিকুল ইসলাম সিফাত (৭) হারিয়ে যায়। সে উপজেলার পৌর এলাকার দূর্বাটি হিউম্যান বার্ড টিউটোরিয়াল মাদ্রাসার আবাসিক হোষ্টেলে থেকে পড়াশোনা করত। নিখোঁজের ঘটনায় পরিবার থানায় সাধারণ ডায়রি করেন। সিফাত উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্তী গ্রামের মো. রফিকুল ইসলামের পূত্র। 

সিফাতের বাবা মো. রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে অত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি ফেরার পথে সে হারিয়ে যায়। আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে ওই মাদ্রাসার নিকটস্থ জয়নাল শিকদারের বাড়ীতে সিফাত এসে খাবার চায়। তখন বাড়ির লোকজন মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দিলে সিফাতের পরিবারের স্বজন ও পুলিশে খবর দেয়। তিনি আরোও বলেন, উদ্ধারের পর সিফাতকে খালি গায়ে ও বিপর্যস্ত অবস্থায় পাই।

এবিষয়ে জানতে চাইলে ঘটনার সত্বতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন প্রতিবেদককে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। তবে এ মূহুর্তে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশের তদন্তনাধীন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.