× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে দুই কেজি গাঁজাসহ আটক ১

নালিতাবাড়ী,শেরপুর

১৪ জুলাই ২০২৪, ১৮:৫৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মোঃ আমির হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

 শনিবার (১৩ জুলাই ) রাতে উপজেলার আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন ওই এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র।

 পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আমির হোসেনকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, দীর্ঘদিন যাবত আমির মাদক বিক্রি করে আসছিলো এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং মাদকসহ তাকে গ্রেফতার করি। আজ দুপুরে গ্রেফতারকৃত আমির হোসেনকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.