× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাকালুকি হাওরে ঘুরতে গিয়ে তরুণের মৃত্যু!

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।

৩১ আগস্ট ২০২৪, ১৭:০৭ পিএম

ছবিঃ খোর্শেদ আলম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল রিয়াজুল ইসলাম (১৯) নামের এক তরুণের। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত তরুণ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের ইসমাইল আলীর।

জানা যায়, হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারে বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে যান রিয়াজুল ইসলাম। সেখানে সময় কাটানোর একপর্যায়ে সাতারের জন্য টাওয়ারের উপর থেকে নিচে লাফ দিয়ে পড়েন তিনি। লাফ দিয়ে পড়ার পর তিনি ভেসে না উঠায় সঙ্গীরা পানিতে নেমে গভীর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

জুড়ী থানার ওসি মেহেদী হাসান জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ব্যবস্থা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.