× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কয়েকটি কারখানা ছুটি ঘোষণা

শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি।

০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০০ পিএম । আপডেটঃ ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০১ পিএম

ছবিঃ শামীম হাসান সীমান্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছে। বিভিন্ন দাবিতে আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেন নতুন চাকরি প্রত্যাশীরা।

গত কয়েকদিন ধরে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা তাদের দাবি পূরণের জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।  জামগড়া, জিরাবো,,নরসিংহপুর ও আশেপাশে বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে সকালে দাবি আদায়ের জন্য বেশ কয়েকটি কারখানার সামনে জড়ো হয় শ্রমিকেরা। এরপর হামিম ও শারমিন কারখানাকে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকেরা কারখানা থেকে বের হওয়ার সময় সমস্যা সৃষ্টি হলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.