× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৮ পিএম

ছবিঃ মিজানুর রহমান মিজান

লালমনিরহাটে রেলভূমিতে নির্মিত জমির ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লালমনিরহাট রেল ভূসম্পত্তি বিভাগ। আজ সকালে এ অভিযান শুরু হয় জেলা শহরের পৌরসভার খোর্দসাপটানা এলাকার আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম শরীফের ব্যবসা প্রতিষ্ঠান সিনিথিয়া ট্রেডিং এ উচ্ছেদ অভিযান চালায়। ওই ব্যবসায়ী রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মান করে ব্যবসা করে আসছিল।

এর আগে রেল কতৃপক্ষ তাকে ৩দফা নোটিশ প্রদান করেন। কিন্তু সে জায়গা ছেড়ে না দেয়ায় আদালতে মামলা দায়ের হয়।মামলার রায়ে আজ ভেক্যু দিয়ে স্থাপনা গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এ সময় রেলওয়ে বিভাগীয় এস্টেট অফিসার পূর্ণেন্দু দেব ,জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি সহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.