× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় রাতের আঁধারে শতাধিক পেঁপে গাছ কেটেছে দুবৃর্ত্তরা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪ পিএম

ছবিঃ সাজ্জাদুল আলম খান

ময়মনসিংহের ভালুকায় উপজেলার ভরাডোবা ইউনিয়নে খোকন হোসেন ঢালীর পেঁপে বাগানের শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। সোমবার রাতে কাটা হয় ওই গাছগুলো।

বাগান মালিক খোকন হোসেন ঢালী জানান, আমার প্রায় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।  তিনি আরও বলেন আমার ফিশারির মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, পাহারাদার কে হুমকি দেওয়া হচ্ছে।

খামারের পাহারাদার জানান, শেষ রাতে মানুষের শব্দ পেয়ে আমি তাৎক্ষণিক সজাগ হয় বের হয়ে দেখি ফিশারির পারে লাগানো সব পেঁপে গাছ কেটে চলে গেছে দুর্বৃত্তরা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল হোসেন আকন্দ জানান লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.