× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিষ পানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০ পিএম । আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে বিষ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলী বেগম (২৫) নামে গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত লাভলী বেগম উপজেলার রামনাথপুর ইউনিয়নের বানুয়াপাড়া গ্রামের বুলবুল আহমেদের স্ত্রী। 

খোঁজ নিয়ে জানা গেছে, লাভলী বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন, হঠাৎ করে গত ২৩ শে সেপ্টেম্বর সোমবার রাতে জমিতে দেওয়া কীটনাশক বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বুঝতে পেয়ে বাড়ি থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল (২৭ সেপ্টেম্বর) শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির জানান, লাভলী বেগম নামে এক গৃহবধূ বিষ পানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল রাতে তার মৃত্যু হয়। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.