× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়ায় ছেলের হাতে বাবা খুন!

ময়মনসিংহ ব্যুরো।

০৯ অক্টোবর ২০২৪, ১৩:৫০ পিএম । আপডেটঃ ০৯ অক্টোবর ২০২৪, ১৪:১০ পিএম

ছবিঃ ময়মনসিংহ ব্যুরো।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী উত্তরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে পুত্রের হাতে বাবা আসাদুল ইসলাম (৪৫) খুন হয়েছে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন বলে জানা গেছে। 
মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে মিলের বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথিমধ্যে দুই  ছেলেসহ ৮/১০ জন আসাদুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের খালাত ভাই তোফাজ্জল হোসেন তোফা। 
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পলাশতলী উত্তরপাড়া গ্রামের ট্রাক ড্রাইভার আসাদুল পারিবারিক বিরোধে  তার স্ত্রী নাজমা খাতুনকে তিন মাস আগে মৌখিক তালাক দেন। এ নিয়ে তিন ছেলের সাথে ট্রাক ড্রাইভার বাবা আসাদুলের সাথে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে বাড়ী সংলগ্ন মিলের বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথিমধ্যে  তার দুই ছেলেসহ ৮/১০ জন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বলে জানান চাচাত বোন সানজিদা খাতুন। আহত ট্রাক ড্রাইভার আসাদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। 
ফুলবাড়ীয়া অফিসার ইনচার্জ মোহামদ রুকনুজ্জামান খুনের বিষয়টি স্বীকার করে বলেন, লাশ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। আমার অফিসাররা ঘটনাস্থলে আছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.