× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে ডোবা থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার!

নাসির উদ্দিন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।

১০ অক্টোবর ২০২৪, ১৯:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে একটি জলাশয় থেকে হান্নান কবিরাজ (৫৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ভ্যান চালক হান্নান কবিরাজ ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার দক্ষিন ধূয়াসার গ্রামের আজিজ কবিরাজের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করেন পুলিশ।

এলাকা ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় ডোবার মধ্যে হান্নান কবিরাজের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সৈয়দ শামীম জানান, আমাদের ধারনা গভীর রাতে হান্নান মহাসড়কে ভ্যান চালানোর সময় অন্য কোন যানবাহন এসে তাকে ধাক্কা দিয়ে ভ্যানসহ ডোবার পানিতে ফেলে দেয়। এতে করে তার মৃত্যু হতে পারে। 

এব্যাপারে কালকিনি থানার ওসি মুহম্মদ হুমায়ুন কবীর জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবং আইনের প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.