× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোর

অভিযানে মেডিকেল যন্ত্রপাতি ও দেড় মণ গাঁজা উদ্ধার

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

১২ অক্টোবর ২০২৪, ১৪:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

নাটোরে পৃথক দুটি অভিযান বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। আজ (১২ অক্টোবর)  দুপুর বারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর ঢাকা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সরকারি বরাদ্দকৃত সার্জিক্যাল যন্ত্রপাতি ট্রাকে করে রাজশাহী নিয়ে যাচ্ছিল।

যাওয়ার পথে নাটোর শহর অতিক্রম করা কালে কতিপয় দুর্বৃত্ত চলন্ত ট্রাক থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বহন করা ওই সার্জিক্যাল যন্ত্রপাতি চুরি করে। নাটোর রাজশাহী মহাসড়কের নাটোর সদরের চাঁদপুর কুড়িয়া পাড়া এলাকায় পৌঁছালে ট্রাক চালক বিষয়টি বুঝতে পারে। পরবর্তীতে এই ঘটনায় বাদী হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মাসিস্ট মোসাদ্দেক হোসেন বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার সূত্র ধরে পুলিশ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা এবং নাটোর সদরের বিভিন্ন স্থান থেকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন মোহাম্মদ সাব্বির (৩০), আশরাফুল ইসলাম (৩৬), মেহেদী হাসান (২৩), রুহুল আমিন (৩১) এবং কাউসার আলী ওরফে কালু (২৫) কে গ্ৰেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্য মানের সার্জিক্যাল যন্ত্রপাতি উদ্ধার সহ লুন্ঠিত কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপর একটি ঘটনায় গত ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটনা কবলিত একটি প্রাইভেট কার তল্লাশি করে এর ভেতর থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সঙ্গে প্রাইভেট কারের চালক চট্টগ্রাম জেলার পশ্চিম চ্যাম্বল মুন্সি খিল এলাকার মুজিবুর রহমানের ছেলে আবু বক্কর (২২)কে আহত অবস্থায় আটক করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময়ে প্রাইভেট কারের চালক আবু বক্কর এর দুই সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়। 

পুলিশ সুপার মারুফাত হোসাইন আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়েরকৃত পৃথক মামলায়  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.