ছবিঃ সংগৃহীত
চৈতন্য সরকার (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার চৈতন্য’র দাহ করার পর মারা গেছেন তার আপন মামা কিরণ হালদারও (২৯)। অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি আছেন আবির পাল (২৩) ও শান্ত (২৪) দাস নামের দুই যুবক।
তিনি আরো বলেন, প্রতিমা বিসর্জন দিতে নৌকায় উঠেছিলেন চৈতন্য রোববার সন্ধ্যার পর বাড়ি ফিরে পেটে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষণিক গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়। ভোর চারটার দিকে হাসপাতালেই চৈতন্যর মৃত্যু হয়। দুপুরে চৈতন্য’র দাহ করতে গিয়ে বমি করতে শুরু করেন মামা কিরণ। অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে পুঠিয়া এলাকায় মারা যান তিনি।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত মদপানের কারণে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে চৈতন্য নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।
অসুস্থ্য আবির পালের পিতা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল বলেন, দশমীর রাত থেকে ছেলে আবীর পেটের ব্যাথায় অসুস্থ্য হয়ে পরে। শুরু হয় বমি-পায়খানা। তার ছেলে বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তবে ছেলে মদপান করে অসুস্থ্য হননি। তাছাড়া ধর্মীয়ভাবে মদ্যপানের বিষয়ে নিষেধ করা হলেও তা মানছেন না অনেকেই।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মদপানে মৃত্যুর বিষয়ে অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
