× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার সৈকতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

২৬ অক্টোবর ২০২৪, ১৪:৫৩ পিএম । আপডেটঃ ২৬ অক্টোবর ২০২৪, ১৪:৫৪ পিএম

ফাইল ছবি। সংগৃহীত

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহামুদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাহামুদ কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার উত্তর দিককুল এলাকার বাসিন্দা।

ঘটনাস্থলে উপস্থিত সৈকতের বীচ কর্মীরা জানান, মাহামুদসহ মোট ছয়জন বন্ধু একসঙ্গে সুগন্ধা পয়েন্টে নেমে গোসল করছিল। হঠাৎ করেই মাহামুদ অসুস্থ হয়ে পড়ে এবং পানিতে তলিয়ে যেতে থাকে। সাথে সাথে বীচের লাইফগার্ড কর্মীরা দ্রুত সাগরে নেমে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদকে মৃ'ত ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.