ছবিঃ সংগৃহীত।
আজ (১ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠ থেকে সাড়ে ৪'শ দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আল্ট্রা ম্যারাথন প্রতিযোগিতা। টিম শমশেরনগরের আয়োজনে আজ ভোর ৬ টায় ৫০ কিলোমিটার বিভাগে অংশগ্রহণকারী ১৬৫ জনের এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। ভোর ৬টা ১০ মিনিটে ২১ কিলোমিটার বিভাগে দৌড়ে নারী পুরুষ মিলিয়ে অংশ নেন ২৮৫ জন।

কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে শুক্রবার ভোর ৬ টায় শমশেরনগর আল্ট্রা ম্যারাথন ২০২৪ উদ্বোধনী বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
শমশেরনগর সবুজে ঘেরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে বের হয়ে দৌড়বিদরা চা শ্রমিক বস্তি, চা বাগান প্লান্টেশন এলাকার উচু নিচু পাকা সড়ক ও রাবার বাগান ঘেষা সড়ক দিয়ে শমশেরনগর থেকে ত্রিপুরা সীমান্তবর্তী চাতলাপুর চেকপোস্ট ঘুরে আবার শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে আসেন ২১ কিলোমিটার এর দৌড়বিদরা। আর শমশেরনগর থেকে একই পথে দুইবার করে চাতলাপুর চেকপোস্ট ঘুরে শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে ফিরে আসেন দৌড়বিদরা।

আগের দিন বিকাল থেকে দেশের নিবন্ধনকৃত দৌড়বিদরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে জড় হন। অনেকেই মাঠে নিজস্ব তাবু স্থাপন করেন। আর অধিকাংশ দৌড়বিদরা বিভিন্ন হোটেল ও রিসোর্টে থাকেন। আবার অনেকেই পরিচিতজনদের বাসায় অবস্থান করেন।


দৌড়ে অংশ নেন সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা।
একে একে সকল দৌড়বিদরা শমশেরনগর চা বাগান মাঠে ফিরে আসার পর বিকাল ৩ টায় বিজয়ীদের পুরস্কারের অর্থ ও ক্রেস্ট তুলে দেন করবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
