× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

০৭ নভেম্বর ২০২৪, ১৫:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত

নাটোরের বড়াই গ্রামে একটি ধর্ষণ চেষ্টা মামলায় আবুল কাশেম বাহাদুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করেছে আদালত। আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের কৌশুলী এ্যাডভোকেট আব্দুল কাদের জানান, ১১ বছর বয়সী মামলার ভিকটিম  গড়মাটি মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। ২০১৮ সালের ১২ জুলাই বড়াইগ্রাম উপজেলা গড়মাটি এলাকায় ভিকটিম প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত আবুল কাশেম বাহাদুর গড়মাটি বাজারে ভাই ভাই ডেকোরেটরের ভেতরে ভিকটিমকে ডেকে নেয়। এরপর তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাইভেট শিক্ষকের কাছে পাঠিয়ে দেন।

ঘটনার পরে ভিকটিমের বাবা ঢাকা থেকে ফিরে ১৪ জুলাই বড়াইগ্রাম থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলার ৬ বছর পর আসামির উপস্থিতিতে আদালত অভিযুক্ত আবুল কাশেম বাহাদুরকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দেন। মামলায় অপর ছয় অভিযুক্ত কে খালাস দেন আদালত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.