× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

১০ নভেম্বর ২০২৪, ১৬:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামীলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (১০ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ৩ বারের সাবেক পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন এবং সদর ইউপি ০৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমদ ইমন।  তাদের বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা (নম্বর-১২) আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, আইনী প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.