× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে কবরস্থান থেকে ২০টি হাত বোমা উদ্ধার

মোঃ নাসির উদ্দিন ফকির লিটন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।

০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ এলাকার পাতাবালি থেকে ২০টি হাত বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ হাত বোমা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মুুহাম্মদ হুমায়ুন কবীর।

পুলিশ সূত্রে জানাযায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে পৌরসভার ২নং ওয়ার্ড পাতাবালি এলাকায় সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুইটি বালতি ভরা ২০টি হাতবোমা উদ্ধার করেছেন কালকিনি থানা পুলিশ।

কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর এর নেতৃত্বে সেকেন্ড অফিসার মশিউর রহমান নয়ন,এস.আই মাহমুদ হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবীর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.