× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সন্ত্রাসীদের ডেরায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি নুরুচ্ছফা গ্রেপ্তার

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:০০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ (৭ডিসেম্বর) ভোর সকালে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদের নেতৃত্বে এস আই মহসিন চৌধুরী পিপিএম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তাকৃত আসামী হলো- জাগিরাঘোনা এলাকার কালা মিয়া (কালাইয়ার) পুত্র নুরুচ্ছফা (৪২)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ  আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.