× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার 

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

০৭ ডিসেম্বর ২০২৪, ২১:০৩ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর)  রাত আনুমানিক ২ টার সময় মহাসড়কের মৌলভীর দোকান নয়াখালের মুখ এলাকায় মহিলার লাশ পাওয়া যায়।

নিহত মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

জানা যায়, রাত আনুমানিক ২ টার সময় মহাসড়কের মৌলভীর দোকান নয়াখালের মুখে এক অপরিচিত মহিলার লাশ পাওয়া যায় এবং পরে উদ্ধার করে নিয়ে যান দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, লাশটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছি।পরিচয় শনাক্ত করা যায়নি।রাস্তার মাঝে পা একটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়।ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ঘটনা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

বিষয় : সাতকানিয়া

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.