× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর ট্রেনের ইঞ্জিন বিকল

আবুল হাসনাত অপু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

১২ ডিসেম্বর ২০২৪, ২০:১২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ (ইঞ্জিন) বিকল হয়ে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে আটকে আছে। ঢাকা থেকে আসা আরেকটি ইঞ্জিন এসে এটিকে নিয়ে আসার কথা।

সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখার সময় ইঞ্জিনটি আশুগঞ্জ পার হচ্ছিল। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি। লোপ লাইন দিয়ে ঢাকা অভিমুখী আপ লাইনের ট্রেন চলাচল করছে। ডাউন লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লোকোশেডে থাকা আরেকটি ইঞ্জিন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে আনতে গেছে। চট্টগ্রামগামী ওই ট্রেনের ইঞ্জিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিকল হয়। আখাউড়ায় আর ইঞ্জিন না থাকায় ঢাকা থেকে আনতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, বিকেল পৌণে পাঁচটার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসে। ১০-১২ কিমি দূরের পাঘাচং আসার পর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.