× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী মেলা উদ্বোধন

এম. এইচ রুবেল, ঝিনাইদহ

১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে সেবা সপ্তাহ ও চাকুরী মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে বেলুন উড়িয়ে ঝিনাইদহ সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে অনুষ্ঠিত চাকুরি মেলা ও সেবা সপ্তাহ (১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আব্দুল আওয়াল।

এতে সভাপতিত্ব করেন টিটিসি'র অধ্যক্ষ মো রুস্তম আলি। সে সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ, জনাব সেলিনা রহমান, উপ-ব্যবস্থাপক (বিসিক) জনাব মো সামিউল ইসলাম, সহকারী পরিচালক ডিইএমও, ঝিনাইদহ। সভায় টিটিসি'র অধ্যক্ষ মো রুস্তম আলি বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, মাইকিং, লিফলেট বিতরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.