× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌখিক পরীক্ষা শেষে জামালপুরে ৪ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:০২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা এবং নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন ছাত্রলীগ নেতারা জামালপুরের বেসরকারি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী।

আজ (১৮ ডিসেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।  তারা হলেন - জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয় (২৪), আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত (২৩), মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ (২৩) এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পিয়াস হাসান নীল (২৩) ।  

তথ্য নেওয়ার সময় ছাত্রলীগ নেতারা জানান, মৌখিক পরীক্ষা শেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ছাত্রজনতার আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করে আনা হয়েছিল । বুধবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.