× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু

মোঃ মাহবুব হোসেন, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় ভটভটি উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। মৃত ভটভটি চালক ওই যুবকের নাম  রাসেল মিয়া (২৫)। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক‍্যাম্পের মোড়ে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর ) সকালে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভূরুঙ্গামারী -বাগভান্ডার সড়কের ক‍্যাম্পের মোড়ে পৌছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় এর চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে। পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘনায় আহত যুবককে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত ) নন্দলাল চৌধুরী  ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.