× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রেদওয়ান আহমদ ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০ পিএম

ছবিৎসংগৃহীত।

মৌলভীবাজারের বড়লেখায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা খেয়ে রুবেল আহমদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় সুশীল রায় নামে একজন আহত হয়েছেন। ঘটনার পর পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে যান।
গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় চান্দগ্রামমুখী একটি পিকআপ ভ্যান সড়কের ওপর দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় রুবেল আহমদ বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তালিমপুর এলাকায় পৌঁছামাত্র দ্রুত গতিতে থাকা তার মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা খায়। এতে রুবেল ঘটনাস্থলে মারা যান। এসময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী সুশীল রায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে   সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম রোববার বিকেলে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.