× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেডসহ আটক ৯

মো: তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। আজ (৩০ ডিসেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ওই অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামিদের চাঁদপুর সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.