× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তাগাছায় সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো

৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:২০ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:২০ পিএম

ছবিঃসংগৃহীত।

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ০১নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান ওরফে দুদু (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায় গত রবিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মনিরুজ্জামান পৌরশহরের লক্ষীখোলা এলাকার মৃত জয়ন উদ্দিনের ছেলে ও পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন জানান, মনিরুজ্জামানের বিরুদ্ধে থানায় হামলা-ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে।
উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.