× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে একটি কালী মন্দিরের দান বাক্স ভেঙে চুরি

মো. আতিকুল হক, নাটোর প্রতিনিধি।

৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

নাটোরে একটি কালী মন্দিরের দান বাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতরাতে শহরের কানাইখালি জেলেপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। তবে দান বাক্সে কত টাকা ছিল তা জানাতে পারেনি মন্দির কমিটি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মন্দির কমিটির সদস্য জগন্নাথ সরকার ও স্থানীয়রা জানান, গতরাতে মন্দির বন্ধ করে চলে যায় কমিটির সদস্যরা। সকালে ভক্তরা মন্দিরে গিয়ে দান বাক্স ভাঙা অবস্থায় দেখে মন্দির কমিটির সদস্যদের খবর দেয়। পরে তারা সহ স্থানীয়রা এসে ঘটনাটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেছেন। বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। এই চুরির রহস্য অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.