× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন বিনষ্ট করেছেন ভ্রাম্যমান আদালত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।

৩১ ডিসেম্বর ২০২৪, ২০:০২ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:০২ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

কালকিনিতে অবৈধ  বালু উত্তোলনের ড্রেজার মেশিন  বিনষ্ট করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ (৩১ডিসেম্বর) দুপুরে উপজেলার আলিনগর ফাঁসিয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে ড্রেজার সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় উক্ত আনলোড ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ১৫টি পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। এসময় ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট সহযোগীতা করেন কালকিনি থানার পুলিশ সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন সরকারি জায়গা দখল অবৈধ ড্রেজার অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.