× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

এম. এইচ রুবেল,ঝিনাইদহ প্রতিনিদধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৬:২৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে কুয়াকাতুন প্রতিযোগিতা বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে ওয়াকাথন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগীরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ২ কিলোমিটার দুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, সহকারী পরিচালক মমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেষে ওয়াকাথন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.