× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

এম. এইচ রুবেল, ঝিনাইদহ প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৬:২৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক লিয়াকত আলী হরিশংকর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যানযোগে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে যাচ্ছিল ভ্যানচালক লিয়াকত আলী। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে পৌঁছালে মুজিবনগর থেকে কুয়াকাটাগামী নিউ মর্ডান একপ্রেস নামের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.