× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে তারুণ‍্যের উৎসব উদযাপনে র‍্যালী

শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী (ময়মনসিংহ) প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৭:২০ পিএম

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য উদ্বোধনী র‌্যালী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার  সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ‍্যের উৎসব র‍্যালীটি বের করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল (শুভ), উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম, দূর্নীতি দমন কমিশনার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আন্নু মিয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.