× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেসক্লাব রামপালের পুর্ণাঙ্গ কমিটি গঠন

এম, এ সবুর রানা,রামপাল, (বাগেরহাট) প্রতিনিধি।

০২ জানুয়ারি ২০২৫, ১৭:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রেসক্লাব রামপাল এর পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় দৈনিক লোকসমাজ/নিউ এইজ প্রতিনিধি এম, এ সবুর রানা'র সভাপতিত্বে ক্লাব কক্ষে সংক্ষিপ্ত আলোচনায় এশিয়ান টিভির প্রতিনিধি ও ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ  কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক তথ্যের প্রতিনিধি মোতাহার হোসেন মল্লিক, সহ-সভাপতি ও দৈনিক আলোর বাংলাদেশের প্রতিনিধি এ, এইচ নান্টু, সহ-সম্পাদক দৈনিক দেশ প্রতিনিধি মো. তারিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি অর্থ সম্পাদক সুখময় ব্রহ্ম, দপ্তর সম্পাদক পিএনএস নিউজের প্রতিনিধি মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজবেলা প্রতিনিধি মো. হারুন শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক স্বাধীনমত প্রতিনিধি লায়লা সুলতানা।

কার্য নির্বাহী সদস্যারা হলেন, দৈনিক অনির্বাণ প্রতিনিধি মো. কবির আকবর পিন্টু, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ও খুলনার চিঠি'র প্রতিনিধি মুর্শিদা পারভীন। সাধারণ সদস্যরা হলেন যথাক্রমে দৈনিক মাতৃভূমির খবরের প্রতিনিধি মো. মহিদু্ল সরদার, দৈনিক বার্তাপ্রবাহ প্রতিনিধি তুহিন মোল্লা, মোহনা টিভির জেলা প্রতিনিধি অমিত পাল, দৈনিক বিকাল বার্তার প্রতিনিধি আব্দুল্লাহ শেখ, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি পবিত্র মন্ডল ও ঢাকা পোষ্ট৭১.কম প্রতিনিধি মো. রেজাউল কবির।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.