× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালথা উপজেলা আ'লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি।

০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরে সালথা উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও সাবেক মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাহিদুজ্জামান মাতুব্বর ওরফে সাহিদ (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ (০৪ জানুয়ারী) সকাল ৭ টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাহিদুজ্জামান মাতুব্বর সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাসিন্দা। তবে তিনি বেশিরভাগ সময়ে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহিদুজ্জামান মাঝারদিয়া এলাকার একটি গ্রুপের নেতৃত্ব দিতেন। সম্প্রতি সময়ে ওই এলাকায় আধিপত্যকে বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষ লেগেই আছে। হচ্ছে হতাহতের ঘটনা। ঘটছে বাড়িঘর ভাংচুরের ঘটনা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সাহিদুজ্জামান মাতুব্বর ওরফে সাহিদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি বলতে রাজি হননি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.