× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হালুয়াঘাটে আগুনে পুড়ল কয়েকশো পাখি, হাঁস ও মুরগি

ময়মনসিংহ ব্যুরো

০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের হালুয়াঘাটে দোকানে অগ্নিকাণ্ডে কয়েকশো পাখি, হাঁস ও মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধারা বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার স্টেশনের টিম লিডার মো. মানিক। তিনি বলেন, দীর্ঘদিন যাবত ধারা বাজারে দুইটি দোকানে কোয়েল পাখি, হাঁস ও মুরগি লালনপালন করতেন এরশাদ।

এখানে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা হতো। রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে সঙ্গে থাকা তার আরেকটি দোকানেও আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো পাখি ছাড়াও হাঁস ও মুরগির বাচ্চা। এছাড়া ডিম থেকে বাচ্চা ফোটানোর ইনকিউবেটর মেশিনটিও পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.