× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে পোশাক কারখানায় আগুন

১৯ মার্চ ২০২২, ১০:৪১ এএম

ফাইল ছবি

ঢাকার সাভারে ইপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সাভার ইপিজেডে প্যাকজার নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.