× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় গভীর রাতে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

০৭ জানুয়ারি ২০২৫, ১৯:০২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট।

সোমবার (৬ জানুয়ারি) আনুমানিক রাত ১২ হতে রাত ৩ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ও কাঞ্চনা ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  
এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর আটক করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.