× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারাগঞ্জে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নাহিদুজ্জামান,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

০৮ জানুয়ারি ২০২৫, ১৮:২০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

অবৈধভাবে ভাটা নির্মাণ করে ইট প্রস্তুত করায় তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর এলাকায় এমএলবি ইটভাটা মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার ভাটা মালিক আশরাফুজ্জামানের ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও ইউএনও রুবেলা রানা।

ইউএনও রুবেল রানা বলেন, হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর জুম্মাপাড়ায় অবৈধভাবে গড়ে উঠা এমএলবি ইটভাটা স্থাপন করে ইট তৈরি করে আসছিলেন আশরাফুজ্জামান। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা মালিক আশরাফুজ্জামানের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.