× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় এক যুবককে কুপিয়ে হত্যা

আতিকুর রহমান আতিক , গাইবান্ধা প্রতিনিধি।

০৮ জানুয়ারি ২০২৫, ১৯:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার সদর উপজেলায় ডেকে নিয়ে বিপুল চন্দ্র (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে ঘটনা ঘটে। 

নিহত বিপুল চন্দ্র উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের ছেলে। নিহতের পরিবার জানায়, মধ্যরাতে বিপুল চন্দ্রের ভাতিজা জোগেস চন্দ্রকে তার মাছ চাষের বিল থেকে একদল দুর্বৃত্ত আটক করেন এবং তার চাচা বিপুল চন্দ্রকে মোবাইল ফোনে বিলে ডাকতে বলেন। ভাতিজার ফোন পেয়ে বিপুল চন্দ্র বিলে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন , বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.