× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে ভোর রাতে চোরাই গরু উদ্ধার

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় চোরাই গরু উদ্ধার করেছে জনতা।

স্থানীয়ভাবে জানা যায়, আজ ৯ জানুয়ারি ভোরে দোহাজারী দেওয়ানহাট সংলগ্ন সোনাই বটতল এলাকায় ১টি গরু মাইক্রো বাসে তোলার সময় স্থানীয়রা দেখে ফেলে। এ সময় স্থানীয়রা গরু চোরদের দাওয়া করলে চোরের দল গরু ফেলে মাইক্রো বাস নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রতিবেদন লেখা পর্যন্ত গরুর মালিকানার দাবী নিয়ে কেউ আসেনি বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন। তিনি বলেছেন, উদ্ধারকৃত গরুটি সম্ভবত অন্য উপজেলা থেকে আনা হয়েছে।

গরুর প্রকৃত মালিক মালিকানার দাবী নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে হস্তান্তর করা হবে বলে জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.