× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ী সীমান্ত থেকে ২ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

১০ জানুয়ারি ২০২৫, ১৭:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে প্রায় ২ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী,লেহেঙ্গা ও সানগ্লাজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।আজ (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

তবে জব্দকৃত পণ্যের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয় নি। জানা যায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই সটকে যায়।

বিজিবি'র তথ্যমতে, শুক্রবার দুপুর পৌণে দুইটার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে।

গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন আটক করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কাযর্ক্রম প্রতিরোধে ২৪ ঘন্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এমন অভিযান  অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.