× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ দুই জন আটক

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি।

১১ জানুয়ারি ২০২৫, ১৯:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ২হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তিরা হলেন- কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএস আই হামিদুর রহমানের নেতৃত্বে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার আগে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা-মুন্সিবাজার রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‌‘কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ORIS ব্র‍্যান্ডের ২হাজার প্যাকেটে মোট ৪০হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র‍্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.