× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি ।

১১ জানুয়ারি ২০২৫, ২০:১০ পিএম । আপডেটঃ ১১ জানুয়ারি ২০২৫, ২০:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা কর্ম পরিষদ সদস্য ও পেশাজীবি বিভাগের সেক্রেটারি ডা. আনোয়ার হোসাইন, সমাজসেবা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহমান, তরবিয়ত সেক্রেটারি মাহফুজুর রহমান, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুন্নবী, আব্দুল হাকিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.