× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াত নেতা হত্যা মামলার আসামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

এম. এইচ রুবেল, ঝিনাইদহ প্রতিনিধি।

১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে কাউসার আলী (৫০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে।

নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামী।
কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি। কি কারণে কারা হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.