× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ীতে টিউবওয়েলের বর্জ্যে পানির গর্তে পড়ে তামিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু তামিম উপজেলার সূর্যনগর গ্রামের জনৈক ফর্সা মিয়ার ছেলে।

সূত্রমতে, দুই বছর বয়সী তামিম বাড়ির আঙিনায় খেলাধূলার একপর্যায়ে সবার অগোচরে টিউবওয়েলের বর্জ্য পানির গর্তে পড়ে যায়। পরে সেখানেই ডুবে মারা যায়। 

এদিকে বেশ কিছুক্ষন তামিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে টিউবওয়েলের পানির গর্তে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.