× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রিকেট প্রতিযোগিতায় আলহাজ আমিন উদ্দিন হাই স্কুল চ্যাম্পিয়ন

মাদারীপুর প্রতিনিধি।

১৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ জানুয়ারী) সকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে আলহাজ¦ আমিন উদ্দিন হাই স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের উদযাপন উপলক্ষ্যে ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জেলা সমবায় কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আফজাল হোসেন সহ অন্যরা।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.